শ্যামা পূজা উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মধ্যে পোশাক বিতরণ
- আপডেট সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
শ্যামা পূজা উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মধ্যে পোশাক বিতরণ করেন সভাপতি সব্যসাচী গায়েন।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের হরিহরপুর অঞ্চলের মহেশ দাঁড়ি এলাকায় ঘোষপাড়া এলাকায় গরীবের মধ্যে পোশাক পরিধান বিতরণ করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপুর অঞ্চলের প্রধান ও তৃনমূল দলের অন্যতম নেতা রাইহান লস্কর, অঞ্চলের সদস্য এবং তৃনমূল দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে প্রায় শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে পোশাক পরিধান বিতরণ করা হয়। তার মধ্যে মহিলাদের জন্য শাড়ি ও শালোয়ার কামিজ।
বাচ্চাদের জন্য জামা, প্যান্ট এবং যুবক ও বড়দের জন্য লুঙ্গি, পায়জামা এবং অন্যান্য পরিধান বিতরণ করা হয়। এর আগে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের গরীব মানুষের মধ্যে দুর্গা পূজার সময় পোশাক পরিধান বিতরণ করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। আজ বৈকাল থেকে এই পোশাক বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























