শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরের মেলান্দহে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১মে) রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ওই শিক্ষক শরিফুল ইসলাম (৩৮) উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কোনা মালঞ্চ জামে মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
ঘটনার দিন বুধবার (১০মে) রাতেই ওই শিশু শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া শিশুটি বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেখানে শিশুটির অবস্থা অবনতি হলে বুধবার রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই পলাতক শিক্ষক শরীফুল।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে শরীফুলকে হাফেজিয়া মাদ্রাসায় ১০ হাজার টাকায় চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর লোকেশন শনাক্ত করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের দায় স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরন করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার”