শান্তিগজ্ঞে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফারুকের মত বিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শান্তিগজ্ঞে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফারুকের মত বিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ।

শান্তিগজ্ঞে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফারুকের মত বিনিময় সভা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
শান্তিগজ্ঞে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফারুকের মত বিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর সাথে শান্তিগজ্ঞ উপজেলা পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রামের মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পাঁচ শতাধিক লোকের সমাগমে জনসভায় রূপ নেয়।

বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর সভাপতিত্বে ও জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল কামালী, শিক্ষক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মসুদ আলী, আজর আলী,মো: আপ্তাব মিয়া, রাজু মিয়াসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রবাসে থেকেও দীর্ঘদিন থেকেই এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থেকেছি। আগামীতেও পাশে থেকে সুখ-দু:খের অংশীদার হতে চাই।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথার্য উত্তরসূরি বিশ্বমানবতার মা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে সুনামগঞ্জ ৩ সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করব।

তিনি আরও বলেন, আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হয়ে সবাইকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর পরিকল্পিত উন্নয়ন উপহার দেব এবং এলাকার প্রতিটি নাগরিক তার নাগরিক অধিকার ও সেবা সঠিকভাবে পাবেন। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ব্যয় করার অঙ্গীকার করে এলাকাবাসীর কাছে দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

One response to “শান্তিগজ্ঞে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফারুকের মত বিনিময় সভা”

  1. […] পড়ুন>>শান্তিগঞ্জে নৌকার মনোনয়ন প্রত্যাশী স… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!