শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন
শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন

 

 

 

শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন

 

শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের উদ্যোগে “Workshop on CPR” কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্ট ও রেসপিরেটরি অ্যারেস্ট–পরবর্তী দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার কৌশল স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মহসীন।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাহেদ মোঃ ফিরোজ। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল।

গর্ত খড়ের নিচে লুকিয়ে থাকায় পড়ে যায় শিশু সাজিদ

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ আমিনুর রহমান হীরা, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ অর্নিবান, ডাঃ রফিকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

 

 

 

এ সময় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় সিপিআর অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। হাসপাতালের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

 

 

 

 

কর্মশালার পরবর্তী অংশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধাপে ধাপে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও আয়োজকরা জানান।

 

 

 

উক্ত সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন,
এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!