নাটোরের লালপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির-আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুজাত নামে এক বিএনপি কর্মী আহত হয়।
লালপুরে গুলিতে আহত সুজাতের পরিবারের খোজখবর নিলেন তাইফুল ইসলাম টিপু
মঙ্গলবার (১লা এপ্রিল)আহত সুজাত আলীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোজখবর নেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর ও দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক এ্যাড.তাইফুল ইসলাম টিপু
এ সময় উপস্থিত ছিলেন,সাইফুল ইসলাম রানা,সাবেক যুগ্ন আহবায়ক পৌর বিএনপি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক এজাজুল হক বাচ্চু,গোপালপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সুমন, এটিএম জাহিদুল আলম ডলার,সুমন মাইজভান্ডারী, মোঃহাসানুজ্জামান হাসান যুগ্ন আহবায়ক নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল, যুব নেতা নুহু আলী,এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply