ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

রূপগঞ্জের চনপাড়ায় সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত-১০ : আটক-১৪

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জের চনপাড়ায় সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত-১০ : আটক-১৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও সংর্ঘষ হয়েছে।এ সময় হৃদয় হাসান নামে এক যুবক গুলিবিদ্ধসহ দশজন আহত হয়েছে।

গুলিবিদ্ধ হৃদয় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তার নিয়ে জয়নাল এবং শমসের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে প্রায় সময় সংর্ঘঘের ঘটনা ঘটছে।

সোমবার রাতে থেকে দুই গ্রুপের মধ্যে আবারও দফায় দফায় সংর্ঘষ হয়। এ সময় খাবার হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হৃদয় নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে চনপাড়ায় অভিযান চালিয়ে চৌদ্দজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অভিযান শেষে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আবির হোসেন জানান, গত দুইদিন ধরে চনপাড়া উত্তপ্ত ছিলো। আধিপত্য বিস্তার নিয়ে মধ্য রাত থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল পর্যন্ত চনপাড়া উত্তেজনা ছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে এ ঘটনায় ১৪ জনকে আটক করেছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি অস্ত্র ব্যবহারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জের চনপাড়ায় সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত-১০ : আটক-১৪

আপডেট সময় : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩