রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ
- আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
নওগাঁয় দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঠাংভাঙ্গার মোড়ে ৩নং বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।
বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মাহবুবুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রায়হান,
সাধারণত সম্পাদক ইয়াছিন আরাফাত সবুজ, সহ-সভাপতি মাসুদ রানা মুক্তা, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন,
বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ সহ সদর উপজেলা যুবলীগ ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















