ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা তুলে দিলেন মিজানুর রহমান ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি

রায়পুরায় গুলি করে সাংবাদিককে হত্যা চেষ্টা

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

রায়পুরায় গুলি করে সাংবাদিককে হত্যা চেষ্টা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় গুলি করে সাংবাদিককে হত্যা চেষ্টা

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

আজ দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে।

এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক।

এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সোনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেসক্লাব সহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠন সহ নেতারা তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকুলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় গুলি করে সাংবাদিককে হত্যা চেষ্টা

আপডেট সময় : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪