ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয়  ছাত্র সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার দুই প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন- ছাত্রদের পক্ষে তারেক মাহমুদ। তিনি তার বক্তব্যে রাষ্ট্রীয় সংস্কার ও সমাজে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন।

এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ছাত্রদের মধ্যে আরো বক্তব্য দেন- হাবিবুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুশমত আলী, সাবেক সহ সভাপতি ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, কালের কন্ঠ সফিকুল ইসলাম শিল্পী,আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল আলম, দৈনিক উত্তরা প্রতিনিধি নূরুল হক, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান,সাংবাদিক একে আজাদ প্রমুখ।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে আবুল কালাম আজাদ, লেমন সরকার, রেজাউল করিম রাজা, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, নাজমুল হক, আবু জাফর, সুজন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে উপজেলায় কর্মরত ছাত্রদের একটি তালিকা সাংবাদিকদের কাছে দেয়ার এবং ছাত্রদের কাছে দুই প্রেসক্লাবের সদস্যদের তালিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময়  ছাত্ররা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে ছাত্রদের কর্মসূচিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে তারেক মাহামুদ সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে একটি লিখিত বক্তব্য পড়ে শুনান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা 

আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪