সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ২ বালু ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ২ বালু ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো.আকাশ আলী (৩৩) ও মো.রাশেল (২৩) নামে দুই অবৈধ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ইউএনও ও নির্বাহী ম্যাজিসট্রেট রকিবুল হাসান। এ সময় ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মকলেসুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলার ওমড়াডাঙ্গী কুলিক নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় তাদেরকে এ কারাদন্ড প্রদান করা হয়।
আকাশ উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে এবং রাশেল একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মহেন্দ্র ট্রাক্টরের মাধ্যমে কুলিক নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























