রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু 

 

 

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (১৬)নামে এক কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসা জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

এ ঘটনায় ওই এলাকার হোসেন আলীর দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে প্রচন্ড ঝড়

বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন শনিবার ১৭ মে সকালে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হলে,

 

 

ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিলারের নিচে থাকা দুটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারিরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার ঠিক করে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও বিদ্যুতায়িত হয়ে শামীম নামে এক কিশোর গুরুতর আহত হয়ে পড়ে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 পড়ুন>> রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত‍্যু

 

তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ওই গ্রামের হোসেন আলী, হাসান আলী, মোবারক ও আনোয়ার হোসেনের বাড়িতেও বিদ্যুতের আগুনে বিভিন্ন আসবাপত্র পুড়ে যায়।

 

 

আহত শামীমের বাবা মোবারক আলী বলেন, আমি বাড়িতে ছিলাম, বাহিরে ট্রান্সফরমারের শব্দ ও চেঁচামেচির শব্দ শুনে বাইরে এসে দেখি আমার ছেলের মুখমণ্ডল পুড়ে রক্ত পড়ছে এবং হাতপা শক্ত হয়ে গেছে। তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়।

 

 

স্থানীয় বাগান শ্রমিক ও প্রত্যক্ষদর্শি আবুল বাসার ও আলমগীর বলেন, পল্লী বিদ্যুতের দুজন টেকনিশিয়ান এখানে এসে পিলারের উপর উঠে দেখে ইনসুলেটর ভেঙে গেছে। টেকনিশিয়ান সেটি পাল্টানোর কথা বললেও না পাল্টিয়ে সেটিই ঠিক করে দেন। জোড়াতালি দিয়ে ইনসুলেটর মেরামত করে বিদ্যুৎ সংযোগ দিলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে।

 

 

এতে শামীম দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এনামুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এখনও ঘটনাস্থলে যাইনি। যারা গেছিল তাদের কাছে শুনে এ বিষয়ে বলতে পারবো।

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায়  একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!