ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক করা হয়েছে।
উপজেলার পৌরশহরের রংপুরিয়া মার্কেট এলাকার মাদক ব্যবসায়ী মো.ভোলার বাড়ি হতে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
পড়ুন >>মার্চে কমেছে বাইক, বেড়েছে বাস দুর্ঘটনা : সেভ দ্য রোড
থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌরশহরের ভান্ডারা এলাকার আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান (৩৫) ও আবু তাহেরের ছেলে মানিক (২৬) কে আটক করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরশহরের মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে ৩ যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার ৫ এপ্রিল তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।
Leave a Reply