ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে।

“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈল ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে রোববার ২৫ মে সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে এ উপলক্ষ্যে নজরুলের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক।

পড়ুন>>রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু !

বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি
পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন

আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫