ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক সহায়তার ডাক প্রধানমন্ত্রীর মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মারণাস্ত্র নয়, সংঘাতের সমাধানে আলোচনার ওপর জোর প্রধানমন্ত্রীর নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, নিখোঁজ চার নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী চাকরি নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কাতারে প্রবাসী চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১১ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল।

আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন চন্দ্র রায় ও আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীসহ অনেকে। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি তার বক্তব্যে বলেন, আমার থানয় পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। সভায় ইউএনও গত মাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান। প্রসঙ্গত: এদিনের আইনশৃংখলা কমিটির সভায় পাটগাঁও গ্রামে গরু চুরি, পৌরশহরে আলম ব্যাটারির দোকানে দিনে দুপুরে ২০লক্ষ টাকা চুরি, ভরনিয়া মাদ্রসায় ছাত্রীর ধর্ষনের চেষ্টা, মাদ্রাসার শিশু নিখোঁজ ও উদ্ধার, পৌরশহর ও নেকমরদ চৌরাস্তায় প্রতিদিন সন্ধ্যায় অসহ্য যানযট, হাসপাতালে সাপেকাটা রোগীর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশের টহল জোরদারসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের এসব সমাস্যা সমাধানের নির্দেশ এবং আইনশৃঙ্খলা জোরদারসহ উপজেলার সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪