ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নারী নিহত উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাণীশংকৈলের হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈলের হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলের হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের প্রাচীন ও ঔতিহ্যবাহি হাটখোলা মন্দির প্রাঙ্গণে ৭০ বছর পর অতি প্রয়োজনীয় একটি গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌরসভার পাঁচ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গণশৌচাগারটি উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজুর রহমান। প্রায় ৬ যুগ পর এটি নির্মিত হওয়ায় মন্দির কমিটি ও সনাতন ধর্মাবলম্বীরা চরম উচ্ছ্বসিত হয়েছেন।

এ সময় হাটখোলা মন্দির কমিটির সভাপতি সুমন মল্লিক, সাধারণ সম্পাদক শুব্রত কারক, কোষাধ্যক্ষ চয়ন বসাক, সদস্য কৃষ্ণ কারক, ওই মন্দিরের হরিবাসর কমিটির সভাপতি নারায়ণ বসাক, সাধারণ সম্পাদক দানেশ বসাক, সহ সভাপতি উদয় শর্মা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লব, প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক মো.এসকে মাসুম, ছাত্রলীগ নেতা মো. বাদশাসহ মন্দির ও হরিবাসর কমিটির বিভিন্ন সদস্য এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সত্তর বছর পর গণশৌচাগারটি নির্মাণ হওয়ায় ওই মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান হয়েছে। এজন্য কমিটি ও এলাকাবাসী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে পৌর মেয়র বলেন, এটি একটি প্রাচীন ও ঔতিহ্যবাহী মন্দির এখানে প্রতি বছর দুর্গাপূজা, হরিবাসরসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মানুষ্ঠানে হাজার হজার মানুষ আসে।

গণশৌচাগার না থাকায় আগতদের পয়ঃনিষ্কাশনের প্রচন্ড সমস্যা হচ্ছিল। এ কথা ভেবেই দুটি ইউনিটে  পুরুষ ও মহিলাদের জন্য এই গণশৌচাগারটি নির্মাণ করা হয়েছে। পর্যাক্রমে পৌরশহরের প্রতিটি মন্দিরে গণশৌচাগার নির্মাণ করা হবে বলেও মেয়র জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলের হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র

আপডেট সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪