রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত।

 

 

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

 

 


রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহণ করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​

 

 

প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি সুসজ্জিত কন্টিনজেন্ট পুলিশ সুপারকে সালাম ও অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

 

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি তাদের সুশৃঙ্খল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘জিএস’ (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পড়ুন>> ভেঙে পড়েছে যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার

 

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।​মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন।

 

 

 

 

এরপর তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত সরকারি পোশাক ও সরঞ্জামাদির সঠিক রক্ষণাবেক্ষণ যাচাইয়ের লক্ষ্যে ‘কীট প্যারেড’ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।​এই চোখধাঁধানো প্যারেড অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন>> কাজ শেষ হতেই ভাঙছে রাস্তা: নাগেশ্বরীতে নিম্নমানের কাজের তথ্য পেলেন এমপি

 

 

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ)জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল); জনাব আসিফ ইমাম (অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল)।​ জনাব মোঃ নুরুল আমীন (সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল)
​জনাব মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।​ প্যারেডকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইন্স এলাকায় এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!