ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

রংপুর-৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের এর  মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • আপডেট সময় : ১১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

রংপুর-৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের এর  মনোনয়নপত্র সংগ্রহ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর-৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের  মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে মনোনয়ন পত্র কিনেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

এর আগে দুপুরে আজমল হোসেন লেবুর নেতৃত্বে পার্টির কয়েক জন নেতা কর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। পরে তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মমিনুর আলমের কাছ থেকে জিএম কাদের এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক রসিক কাউন্সিলর শাফিয়ার রহমান শাফি, সদস্য আব্দুর রহিম বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আতোয়ার রহমান ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেল।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু বলেন, আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। রংপুর জাতীয় পার্টির দুর্গ।

এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন। এদিকে দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির অধিকাংশ নেতারা অবগত নন বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। এ নিয়ে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ১৮ ডিসেম্বও এবং শেষ ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর-৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের এর  মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ১১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩