রংপুর মহানগরীতে রাত্রীকালিন বর্জ্য অপসারণ কার্যক্রমের যাত্রা শুরু
- আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীতে রাত্রীকালিন বর্জ্য অপসারণ কার্যক্রমের যাত্রা শুরু। পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার পাবে নগরবাসী।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরের মানুষের অভিযোগ দিনের বেলা ক্লিনিং করলে নানান হ্যাজাড তৈরি হয়। দিনের বেলা বর্জ্য বোঝাই গাড়ী গেলে বিভিন্ন ধরনের সমস্যাসহ নানান অভিযোগ ছিল।
সে অভিযোগের প্রেক্ষিতে আমাদের সিটি পরিষদে সিদ্ধান্ত নিয়ে ১লা জুলাই থেকে ক্লিনিং টাইমিং টা পরিবর্তন করেছি। পহেলা জুলাই থেকে শুরু হলো রাত্রীকালিন বর্জ্য অপসারণ কার্যক্রমের যাত্রা।
ইনশেআল্লাহ আমরা মনে করি সকলের সহযোগিতা থাকলে প্রতিদিন সকাল বেলা একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার পাবে নগরবাসী। এরই লক্ষে আমাদের কর্মযাত্রা শুরু।
গত শনিবার পহেলা জুলাই রাত ১১টায় নগর ভবনের সামনে রাত্রীকালিন বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র মোস্তফা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আমাদের ৩জন কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আছে, প্রতিটি ওয়ার্ডে সিও আছেন, ঝাড়ুদার আছেন, সবমিলে আমাদের বিশাল একটা কর্মী বাহিনাকে কাজে লাগিয়ে আমরা একটা পরিচ্ছন্ন নগর উপহার দিতে চাই।
তিনি বলেন, রংপুরের মানুষের প্রতি, বিশেষ করে সিটিবাসির প্রতি আহবান থাকবে তারা যেন তাদের ময়লাটা, তাদের বাড়ি বা আসপাশের সারাদিনের ময়লা যেন তারা রাত ১২টার মধ্যে নিকটস্থ স্থানে অথবা ডাষ্টবিনে ফেলে।
তাহলে আমাদের ক্লিনিং কাজটা দ্রুত করা সহজ হবে। যদি রাতে ক্লিনিং করি, সকালে ডাষ্টবিনে ময়লা ফেলে তাহলে সেটা নোংরাই পরে থাকবে। সেজন্য এলাকার সাধারণ মানুষের বিশেষ করে সিটি বাসির নাগরিক যে দায়িত্ব, তা যদি সিটিবাসী পালন করে। তাহলে সিটি কর্পোরেশন পরিষদ রংপুরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেয়ার জন্য আমাদের যে প্রানন্তর চেষ্টা তা সফল হবেই।
মেয়র আরও বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা টিমওয়ার্ক করে আমাদের এই কাজটা সম্পন্ন করতে চাই, আপনাদের সহযোগিতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃধা, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি সভাপতি ও কাউন্সিলর শামসুল হক, কাউন্সিলর মোঃ লিটন পারভেজ।
রসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩০ নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম তোতা।
মোঃ রফিকুল ইসলাম, হাসনা বানু, বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন জোনের প্রধান মিজানুর রহামন মিজু, হাসান রাহি ও শাহিনুর রহমান শাহিন সহ স্থানীয় ব্যাক্তিবর্গগণ।
উল্লেখ্য, গত শনিবার ১লা জুলাই রাত ১১টায় নগর ভবনের সামনে রাত্রীকালিন বর্জ্য অপসারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























