ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের

রংপুরে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের মধ্যে অভিনব প্রচারণা

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

রংপুরে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের মধ্যে অভিনব প্রচারণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের মধ্যে অভিনব প্রচারণা করা হয়েছে।

রংপুরে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে অভিনব প্রচারণা চালাচ্ছেন কয়েকজন শিক্ষার্থীরা।

আজ (৯ আগস্ট) বুধবার সকালে রংপুর নগরীর টাউন হল চত্বরের সামনে প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এ অভিনব প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান সড়কের পাশে একটি মশারি টাঙানো। মশারির চার কর্নারে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন।

মশারির দুই পাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম ছন্দবদ্ধ স্লোগান এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিক্ষার্থী।

ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল সবুজ সোসাইটি, রংপুর।

লাল সবুজ সোসাইটি মূলত রংপুরে অনলাইনে কাজ করে থাকে। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে তারা এ অভিনব প্রচারণার আয়োজন করেছে। এই অভিনব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্সের ৩য় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি জানান, লাল সবুজ সোসাইটি সারাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় রংপুরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে তারা কাজ করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের মধ্যে অভিনব প্রচারণা

আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩