যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪

 

 

 

যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪

 

 

যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে দুটি দোকান ভাঙচুর ও আহত-৪।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সদ্য বিবাহিতা শ্বশুরের দেওয়া যৌতুকের প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে প্রাইভেটকার মালিক জামাই দ্বীপ বসাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারী আহত এবং দুটি দোকানের মালামাল ভাঙচুরসহ ব্যপক ক্ষয়- ক্ষতি হয়েছে।

 

 

শনিবার(১১ জুলাই) দুপুরে পৌর শহরের বন্দর চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ বসাক নতুন চালত হিসাবে তার শ্বশুরের দেওয়া একটি নতুন প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা ৪ জন পথচারীকে ধাক্কা দেয়।

 

 

এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। এছাড়াও সড়কের পাশে থাকা চৌরাস্তার মোড়ে মিঠুন ও শরিফ কনফেকশনারি নামে দুটি দোকানের মালামাল ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি হয়েছে।

পড়ুন>> ফেনীতে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার -উপদেষ্টা ফারুক ই আজম

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য ডাইভিং শেখা গাড়িচালক দ্বীপ বসাক তার নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা মারে এবং পরে ২ টি দোকানে ঢুকে পড়ে।

 

 

আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

 

 

এ বিষয়ে শরিফ কনফেকশনারির মালিক জানান, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন দ্বীপ। আগে কখনো ডাইভিং শেখেনি, নেই কোন ডাইভিং লাইসেন্স। গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছে। আমি এবং আমার পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে এবং চারজন আহত হয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন>> নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

 

এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো ।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে জানান, ঘটনাটি আমি শুনেছি বিষয়টি আসলে দুঃখজনক। এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!