ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

নীলফামারীর ঐতিহাসিক স্থাপনা ‘নীল কুঠি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হস্তশিল্প মেলা শুধু পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, মেলাটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক মিলনমেলায়। আর এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী লালনকন্যা সালমা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়াও মেলার মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন সালমা। তার কণ্ঠে ‘ভাবের গান’, ‘লালনের বাণী’ ও ফোকধর্মী সংগীত শুনে আপ্লুত হয়ে পড়ে দর্শকশ্রোতা। গানের ফাঁকে ফাঁকে তিনি বলেন, “লোকগান শুধু সংগীত নয়, এটি আমাদের আত্মার আত্মীয়, আমাদের শিকড়।”

পড়ুন>> ভূরুঙ্গামারীতে মাদ্রাসা বোর্ডসহ ১১৮জন শিক্ষার্থী জিপিএ ৫

মেলায় অংশ নিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার হস্তশিল্পীরা। কাঠ, মাটি, বাঁশ, পাট ও সুতা দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের স্টলগুলো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যকে পরিচিতির সুযোগ করে দেওয়া এবং হস্তশিল্পকে উৎসাহিত করা।

মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। পরিবার-পরিজন নিয়ে আসা অনেকে বলেন, শুধু কেনাকাটাই নয়, লোকগান শুনে হৃদয় ছুঁয়ে গেছে।

ডিমলা থেকে আগত এক দর্শনার্থী বলেন, “সালমার পরিবেশনা শুনে মনে হয়েছে, লোকসংগীত এখনো জীবন্ত, প্রাণবন্ত।”

পড়ুন>> নীলফামারীতে হাইড্রোলিক হর্ণ বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

হস্তশিল্প মেলার এক আয়োজক বলেন, “দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি ধরে রাখতেই আমাদের এই আয়োজন। সালমার মতো খ্যাতনামা শিল্পীর উপস্থিতি পুরো মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।”

মেলাটি আয়োজন করে জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় সংস্কৃতি সংগঠন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও হস্তশিল্পকে দেশব্যাপী তুলে ধরার জন্য এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

আপডেট সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫