যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে  মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে  মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক

যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে  মামলা দায়ের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে  মামলা দায়ের

 

যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে  মামলা দায়ের

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যৌতুকের জন‍্য নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্ত্রী। যৌতুকের দুই লাখ টাকা যৌতকের জন‍্য  জন্য প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী। এ অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন স্ত্রী।

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মো. সমুজ আলীর বিবাহিত মেয়ে মোছা. রেশমা বেগম মামলাটি  দায়ের করেন।

গত ২৬ জানুয়ারী ২০২৩ ইং তারিখে তার যৌতুকলোভী স্বামী দিরাই উপজেলার কমিরপুর ইউপির মাটিয়াপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. বুরহান উদ্দিনকে আসামী করে আমল।

জানা গেছে, গত ২৬ জানুয়ারী ২০২৩ ইং তারিখে তার গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শান্তিগঞ্জ জোনে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ১৩/২০২৩,তারিখ-২৬/০১/২০২৩ ইং।

এ ঘটনায় আগামী ২৬ ফেব্রুয়ারী যৌতুক আইনের ৩ ধারায় সমন জারির নির্দেশ প্রদান করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৫ জুন তারিখে মুসলিম শরিয়তের বিধান মোতাবেক উভয়পক্ষের পরিবারের সম্মতিতে রেজিষ্ট্রার্ড নিকাহনামার মূলে বিয়েতে দুই লাখ টাকার জিনিসপত্র বুরহান উদ্দিনের সাথে মোছা. রেশমা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ে পর থেকে চলে যৌতুকের টাকার জন্য অমানসিক নির্যাতন। বিয়ের পাচঁ মাসের মধ্যেই যৌতুকলোভী স্বামী বুরহান উদ্দিন তার মা রেনু বেগম মিলে ২০২২ সালের ২৫ নভেম্বর স্বামী বুরহান উদ্দিনের ভাইকে ইটালী পাঠাবে বলে রেশমা বেগমকে তার পিতার বাড়ি হতে যৌতুক বাবত দুইলাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করেন।

রেশমা তার পিতার অভাব অনটনের সংসারের কথা ভেবে টাকা আনতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও শ্বাশুড়ি রেনু বেগম মিলে তার উপর চালানোর হয় শারীরিক অত্যাচার ও নির্যাতনের ষ্টিমরোলার। পরে মামলার বাদিকে এক কাপড়ে স্বামীর গৃহ থেকে বের করে দেয়া হয় বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।

পরে আসামী বুরহান স্ত্রী রেশমার বাবার বাড়ি টাইলা গ্রামে গিয়ে যৌতুকের দুইলাখ টাকা দিতে তার শ্বশুড় সমুজ আলীকে চাপ প্রয়োগ করলে শ্বশুড় দিতে অপারগতা প্রকাশ করায় বুরহান প্রাণনাশের হুমকিসহ রেশমাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দিয়ে চলে আসেন।

এ ব্যাপারে মামলার আসামী যৌতুকলোভী স্বামী মো. বুরহান উদ্দিনের সাথে যোগযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে থাকেন আমি যৌতুকের টাকার জন্য কোনদিন চাপ প্রয়োগ ও করিনি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান,মামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!