মোহনপুরে স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধু
- আপডেট সময় : ০৮:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ২৫৪ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামের স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের পালালেন গৃহবধু।
জানাগেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামের মৃত লস্কর আলীর ছেলে হেসাম আলী (৪২) স্ত্রী ফাহিমা খাতুন (৩৫)।গত বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার সিন্দুরী গ্রামের পশ্চিম পাড়া মৃত লস্কর আলীর ছেলে হেসাম আলীর (৪২) স্ত্রী ফাহিমা খাতুন (৩৫) ।
ফাহিমা খাতুন মৃত ইয়াকুব আলীর মেয়ে। একই গ্রামের মৃত ইয়ার মোহাম্মদ সরদারের ছেলে মাজেদুর রহমান (৩৭) ও মাজেদুর একজন অবিবাহিত ছেলে তার সঙ্গে দীর্ঘ দিন থেকে অবৈধ সম্পর্ক অবশেষে ফাহিমা খাতুন স্বামী ও দুই সন্তান রেখে পালিয়ে যান ওই গ্রামের মাজেদুর রহমানের সঙ্গে। পড়ুন>>ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরণের অভিযোগে মামলা দায়ের
ফাহিমা খাতুনের স্বামী হেসাম উদ্দিন বলেন, আমার স্ত্রী গত বুধবারে পালিয়ে যায় আমার গ্রামের ইয়ার মোহাম্মদ সরদারের ছেলে মাজেদুর রহমান এর সাথে।
কিন্তু সে আমাকে তালাক না করেই চলে গেছে পরে জানতে পারি যে সে নাকি আমাকে তালাক করেছে কিন্তু এই পর্যন্ত আমি তালাকের কাগজ হাতে পাইনি।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন , তাহলে সেই দ্বিতীয় বিয়ে অবৈধ , অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে।
স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক হলে তাকে আবশ্যিকভাবে আগে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে হবে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে প্রথম স্বামীকে তালাকের নোটিশ প্রদানপূর্বক ৯০ দিন পর তালাক কার্যকর হওয়া সাপেক্ষে নির্দিষ্ট ইদ্দত পালন করতে হবে।
ইদ্দত পালন শেষে দ্বিতীয় স্বামী গ্রহণ করা যেতে পারে। এই বিধান লঙ্ঘন করে প্রথম স্বামীর সঙ্গে দিয়ে বলবৎ থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর জিম্মা থেকে পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করেন। সে ক্ষেত্রে প্রথম স্বামী সেই স্ত্রীর বিরুদ্ধে ফৌজাদারী মামলা দায়ের করতে পারেন ।
সে ক্ষেত্রে অভিযুক্ত স্ত্রী বাংলাদেশের ১৮৬০ সালের দন্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা পেতে পারেন সঙ্গে অর্থদন্ডে ও দান্ডিত হবেন ।
এদিকে মাজেদুর রহমানের প্রতিবেশি মাহবুর ও হাফিজুর বলেন বিয়ে করেছেন কিন্তু মাজেদুর এর স্ত্রী এখন বাড়িতে নাই কোথায় আছে জানিনা।
মাজেদুর রহমানের সাথে মুঠোফোনের মাধ্যমে কথা হলে তিনি বলেন আমরা বাড়িতে নেই বিয়ের কথা বললে তিনি বলেন আমাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে কোন কাজীর কাছে করিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন সইপাড়া কাজী কিন্তু নাম বলেন নি ।
কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের ৯০ দিনের মধ্যে কোন রেজিস্ট্রি করা বিধিমালা নেই মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























One thought on “মোহনপুরে স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধু”