মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি এবি পার্টির
- আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে সংঘটিত নজিরবিহীন হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, এটি কেবল একটি চিকিৎসাকেন্দ্রের ওপর হামলা নয়, বরং রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তার ওপর এক ভয়াবহ আঘাত। রাজধানীর প্রাণকেন্দ্রে রাতের অন্ধকারে দুই শতাধিক মানুষের সংঘবদ্ধ হামলা ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা কোনোভাবেই কাম্য নয়। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মাতৃসেবার মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছিল। হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, ওষুধ এবং চিকিৎসাসামগ্রী লুট করেছে। এছাড়া ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পুরো স্থাপনাটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে।
জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে দলের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন যে, মালিকানা বা লিজ নিয়ে কোনো দাবি থাকলে তার সমাধানের জন্য সুনির্দিষ্ট আইন ও আইনি প্রক্রিয়া রয়েছে। কারো জমি দখলের চেষ্টা বা লিজের দাবি থাকলে তা আদালত বা প্রশাসনের মাধ্যমে সুরাহা করতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর বা দখল করার কোনো বৈধ অধিকার কারো নেই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমি নিয়ে বৈধ দাবি থাকলে তার নিষ্পত্তির জন্য আইন, আদালত ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, জমির মালিকানা বা লিজ নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষকে আইনানুগ প্রক্রিয়ার আশ্। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে। রাতের আঁধারে দলবল নিয়ে চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই।
ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা প্রভাবশালী হলেও তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যদি এই অভিযোগ মিথ্যা হয়ে থাকে, তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। অপরাধীর পরিচয় বা রাজনৈতিক পদমর্যাদা নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতৃবৃন্দ। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনতে হবে।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























