ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে এমপিদের প্রধানমন্ত্রীর কড়া বার্তা ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর

মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৪৫৪ বার পড়া হয়েছে

মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তার ওপর হামলা করে জিহ্বার একাংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে অংশ নেন মাওলানা শরিফুল। মাহফিল শেষে মধ্যরাতে পরিচিত জনের মোটরসাইকেলে বাড়ি ফেরার জন‍্য রওয়ানা দেন।

পথে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন এলাকায় পৌছলে অজ্ঞাত কয়েক যুবক তার মোটরসাইকেলটির গতি রোধ করে হামলা চালায়।

আঘাতে শরিফুলের জিহ্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে যায়। তা ছাড়া লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করারও অভিযোগ ওঠে।

এ সময় মোটরসাইকেলে মাওলানা শরিফুলের সঙ্গে থাকা ওবায়দুল্লাহ (৩৪) নামে একজন আহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মাহফিলে শেষে এক ভাগ্নের সঙ্গে মোটরসাইকেলে ফেরার পথে একদল যুবক তার ওপর হামলা করে।

তখন তিনি চিৎকার করলে আশপাশ থেকে মানুষ চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে রবিবার শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জোহরের নামাজের আগে মানববন্ধন করেছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শরিফুল ইসলাম ইসলামপন্থী আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রাখায় বাড়ি ফেরার পথে তাকে হামলা করা হয়েছে– এমন খবর আমরা শুনেছি।

তবে তার পক্ষে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমি তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি।

তারা জানিয়েছেন, বক্তা শরিফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ব্যাপারে মামলা গ্রহণ করবো। পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই বক্তাকে একদল যুবক চড়-থাপ্পড় মেরেছে।

এ সময় তার জিহ্বা কেটে গেছে। কী কারণে মেরেছে, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তাকে এবং তার পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩