মান্দায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

মান্দায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
মান্দায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার ( ২৭ জানুয়ারি ) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নুরুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে চলে যায়।পড়ুন>>এমন এক হোটেল যেখানে ঘুমালে সুইজারল্যান্ডে মাথা এবং ফ্রান্সে থাকবে পা

নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলার পজেলাতে হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!