মান্দায় প্রভাবশালীদের বাঁধায়-ইরি ধান রোপণ করতে পারেনি কৃষকেরা
- আপডেট সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে
মান্দায় প্রভাবশালীদের বাঁধায়-ইরি ধান রোপণ করতে পারেনি কৃষকেরা
নওগাঁর মান্দায় কিছু প্রভাবশালীদের বাঁধায় প্রায় আড়াই শত বিঘা জমিতে ইরি ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা।এমন চিত্র দেখাগেছে, উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায়।
এমনকি প্রভাবশালীদের ভয়ে উপজেলার পাঁজরভাঙ্গা মৌজায় অবস্থিত গভীর নলকুপটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন না পল্লী বিদ্যুৎ অফিস।
স্থানীয় কৃষকেরা জানান,পাঁজরভাঙ্গা এলাকার প্র্ভাবশালী একরামুল, এনামুল, আব্দুল মান্নান, সামসুল হক, জাহিদুল ইসলাম ও শহর উদ্দিনসহ কিছু ব্যক্তি কৃষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গভীর নলকুপটি পরিচালনা করতে দিচ্ছেন না।
পরিচালনা করতে গেলে বাঁধা প্রদানসহ হুমকি দিচ্ছেন। এই কারণে কৃষক নেতা আতাউর রহমান গভীর নলকুপটি চালু করতে পারছেন না। দুই-এক দিনের মধ্যে গভীর নলকুপটি চালু না হলে প্রায় আড়াই শত বিঘা জমিতে ইরি ধান রোপণ করতে পারবেন না কৃষকেরা।
এনিয়ে শংঙ্কায় দিন পারছেন ওই এলাকার কৃষকেরা। প্রভাবশালীদের ভয়ে গভীর নলকুপটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দিচ্ছেন না পল্লী বিদ্যুৎ অফিস বলে অনেকের অভিযোগ ।
এমতাবস্থায় উপজেলার পাঁজরভাঙ্গা, চকসিদ্ধেশরী, চকবালু ও ছোট চকচম্পক মৌজার প্রায় আড়াই শত বিঘা জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেগেছে। এনিয়ে মাথা নেই স্থানীয় প্রশাসনের।
স্থানীয় কৃষক নেতা আতাউর রহমান জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা করলে অচিরেই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ফসল বাঁচানো সম্ভব হবে।তাছাড়া প্রায় আড়াই শত বিঘা জমিতে ইরি ধান রোপণ সম্ভব হবে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, এবিষয়ে আমার জানা নেই।তবে যদি কেউ অভিযোগ করে তাহলে,জেনে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























