মান্দায় নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়

মান্দায় নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
মান্দায় নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়” মানবতার আলো ছড়ায় এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর মান্দায় নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে, ২০০ জন অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৪জানুয়ারী) বিকেলে উপজেলা ৭নং প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারের হক মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সমাজসেবক একরামুল হক মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকউলী ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক এস এম ইছমাইল হোসেন ও আব্দুল জলিল মোল্লা, পুর্ব মান্দা আইডিয়াল কলেজ অধ্যক্ষ জয়নুল আবেদীন, কমিউনিটি স্বাস্হ‍্য কর্মী নার্গিস সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালাম, মঞ্জিলতলা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, গোটগাড়ি বাজার কমিটির সভাপতি খয়বর আলী, আলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমদ আলী, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, প্রমূখ।

নবীর মোল্লা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলার হিসাব শাখার অডিট অফিসার মমিন মোল্লা বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তি পরিচালিত, অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক একটি প্রতিষ্ঠান। সমাজের অসহায় দরিদ্রদের বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করে থাকি। এরি অংশ হিসেবে আজ ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!