মহাস্থানগড় প্রেসক্লাবের অফিস ভাংচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী
- আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
বগুড়ার মহাস্থান গড় প্রেস ক্লাবের অফিস ঘর ভাংচুরের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন এলাকার সাংবাদিক ও সুধী সমাজ।
জানাগেছে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত অনুমানিক ৯ ঘটিকার সময় বগুড়ার মহাস্থান গড় প্রেস ক্লাবে টিন সেড অফিসটি এলাকার বুলু মুন্সীর পুত্র আল আমিন গ্যাংক কর্তৃক দেশীয় অস্ত্র, লোহার রড, চা পাতি, চাইনিজ কুড়াল দিয়ে ভাংচুর করে। এতে প্রেস ক্লাবের ৩০/৪০ হাজার টাকার মালামাল নষ্ট হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস।
এব্যাপারে ভাংচুর কারী মহাস্থান পূর্বপাড়া গ্রামের বুলু মুন্সীর ছেলে আল আমিনের সাথে কথা বললে সে জানায় মহাস্থানে সরকারী জায়গায় কোন স্থাপনা করতে গেলে আমাদের অনুমতি লাগবে। তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় যে, পাশে আরও ঘর রয়েছে, সে বলে সেগুলো ভাংগা হবে।
তার সহযোগী গড় মহাস্থান গ্রামের দৌলতজ্জামানের পুত্র দেলোয়ার হোসেন জানান, আমি উপস্থিত ছিলাম, তবে আমি ভাংচুর করিনি বা আমি জানিনা যে, ওটা প্রেস ক্লাবের অফিস, জানলে আমি সেখানে যেতাম না।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুঞ্জরুল আলম এর সাথে কথা বললে তিনি জানান যারা এ ঘটনা ঘটিয়েছে তা ঠিক করেনি, বিষয়টি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেছি। তিনি সমাধান করে দিবেন। তা না হলে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























