মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি
মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি

 

 

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি

 

 

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর মধ্যরাতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হচ্ছেন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই বিক্ষোভ শুরু হয়। এদিন সন্ধ্যা থেকেই ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব থাকতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের।

 

 

সরেজমিন দেখা যায়, হল থেকে রাস্তায় নেমে এসেছেন নারী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন হল থেকে ছোট মিছিল নিয়ে এসে টিএসসিতে একত্র হন পুরুষ শিক্ষার্থীরাও। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান।

 

 

  এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর,’ ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছাত্রদলের রাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছোট টিমের রাজনীতি, ‘চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

 

 

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী বলেন, ‘যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা সেই উপহার অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনে করি, অন্য নারীহলগুলোও এমন পদক্ষেপ নেবে। পাশাপাশি কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি না চান তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।’

 

 

মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান লানজু বলেন, ‘আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের  অঙ্গীকার হলগুলো রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত দেখতে চাই। যারা হলগুলোতে ছাত্ররাজনীতি ফেরাতে চান তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা করবেন না।’

 

 

রাজু ভাস্কর্য থেকে সমাবেশ শেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নেন।

 

 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এখনও আমাদের মধ্যে মিটিং চলছে, তবে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!