ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার ও দুই জন ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানব বন্ধন করেছে মহিষমারা ইউনিয়নের নারী পুরুষ ও শিশুরা।

সকাল সাড়ে ১১টায় মানব বন্ধন শুরু হয়। রাস্তার দু’পাশে ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে তারা মানব বন্ধনে অংশ নেন।

এ সময় তারা তাদের চেয়ারম্যান মহি উদ্দিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দুই ইউপি সদস্য শরাফত আলী শিকদার ও জুয়েল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে আশ্রা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক হোসেন খান, মহিষমারা ইউপি সদস্য মুসলিম উদ্দিন, আরশেদ আলী, জাকির হোসেন, মহিলা সদস্য কামরুন্নাহার,

হামিদা বেগম, দুদজান বেগম, ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য বারিক সরকার,ব্যবসায়ী শাজাহান কবির, ফরমান আলী, শাহজাহান, মজনু,প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩