ভূরুঙ্গামারীতে রাত্রি কালিন হাডুডু খেলায় পরিচালনায় অসদাচরণের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৪৪০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাত্রি কালিন হাডুডু খেলায় পরিচালনায় অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।
ভূরুঙ্গামারীর পাটেশ্বরী বাজার(ফুটানী বাজার) সূধী সমাজ কর্তৃক আয়োজিত রাত্রি কালিন হাডুডু খেলা পরিচালনায় অসদাচরণ সহ নানা অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৪ নভেম্বর আয়োজিত রাত্রি কালীন হাডুডু টুর্নামেন্টে ১ নং ওয়ার্ড বনাম ২ নং ওয়ার্ডের হাডুডু খেলা হয়। ১:১ সিটে ড্র হয়। খেলার শেষ সময়ে ১ নং ওয়ার্ডের ৬ জন এবং ২নং ওয়ার্ডের ৪ জন খেলার থাকা অবস্থায় খেলার সময় সমাপ্তি ঘটে।
১নং ওয়ার্ডের খেলোয়াড় দল গণমাধ্যম কে জানায়, খেলা চলাকালীন সময়ে তাদের সাথে অসদাচরণ পূর্বক এক জন খেলোয়ার (সুজন) কে হলুদ কার্ড দেয় এবং (আনোয়ার ) কে দুই মিনিট মাঠের বাহিরে রাখা সহ তারা পয়েন্টের বিজয়ী হওয়ার পরেও তাদেরকে বিজয় ঘোষণা না করে খেলা ড্র ঘোষণা করা হয়।
১নং ওয়ার্ডের ডোনার মোঃ মজনু মিয়া বলেন, আমার দল ইতিমধ্যে দুই দলের সাথে খেলে বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেছিলো। আজকে খেলা পরিচালনা কমিটি আমাদের সাথে অসদাচরণ করেছে। এসব বিষয় নজরে এনে সঠিক বিচার না করা পযর্ন্ত আমার দল খেলায় অংশগ্রহণ করবে না।
খেলা পরিচালনা কমিটির কাছে গণমাধ্যম কর্মী এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না। খেলার সাথে যারা জড়িত তাদেকে পরে জানিয়ে দিব।
রোববার (১২ নভেম্বর ) রাত ৯ টায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী(ফুটানী) বাজারের উত্তর পাশে এ হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























