ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
- আপডেট সময় : ০৮:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণের শুভ উদ্ধোধন করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমম্মেদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার রুবেল সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ উপস্হিত ছিলেন।
ভূরুঙ্গামারী উপজেলার ১০ ইউনিয়নের মোট ৮৫২ জন বীরমুক্তিযোদ্ধা। এরমধ্যে ২১ নভেম্বর ২০২২ হতে ৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৩৯৬ জন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন।মৃত বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সাটিফিকেট এবং জীবিত ৪৫৬ জন বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ডসহ ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























