ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ভোলায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।রবিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা  বিএনপি’র আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর বিশাল শোডাউন দেয় বিএনপি। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার কলেজ মোড় থেকে শুরু হয়ে সাদ্দাম মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

এ সময় সরকারের পদত্যাগ চেয়ে ও বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন শ্লোগান দেয় নেতা-কর্মীরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মুস্তফা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সাইফুর রহমান রানা।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সৈকত, কাজি নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল,গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে আছে। তাই এই অবৈধ সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!