ভূরুঙ্গামারীতে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়মনিরহাট খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ, জাবেদ আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি মৌসুমে লটারির মাধ্যমে এ উপজেলায় প্রতি কেজি ৫০ টাকা দরে ৫১০০ মেঃটন চাল ও প্রতিকেজি ৩৪ টাকা দ্বরে ১৬৩ মেঃটন চাল সংগ্রহ করা হবে।
Leave a Reply