ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে ভু-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবী এলাকাবাসীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে ভু-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবী এলাকাবাসীর : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে ভু-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবী এলাকাবাসীর

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে ভু-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবী এলাকাবাসীর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের বকনির পাড়ে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে ভু-গর্ভস্থ বালু তোলার অভিযোগ পাওয়া গেছে।

নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে অবৈধভাবে ভু-গর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। সমতল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভূমি ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকের ফসলি জমি।

একটি প্রভাবশালী মহলের যোগসাজসে ওই গ্রামের আব্দুল লতিফ, শাহজাহান আলী, আজাহার আলী ও মোস্তফা গং তাদের নিজস্ব ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন পার্শ্ববর্তী জমির মালিক ও এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাগেছে, ড্রেজার মেশিন দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে পাশের ফসলি জমি দেবে যাওয়াসহ আশ পাশের পরিবেশের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় জমির মালিক শফিকুল, শাহ আলম, ও বাহারুল জানান, যে জমি থেকে বালু তোলা হচ্ছে সেই জমিসহ আশপাশের সমস্ত জমি বালু তোলার কারণে জমির তলদেশ ফাঁকা হয়ে যাবে। এতে যে কোনো সময় বিশাল এলাকা নিয়ে জমি ঢেবে যেতে পারে।

স্থানীয়রা আরো জানান, বালু তোলা বন্ধ করতে বললে তারা কোনো কথাই না শুনে ২৫ আগস্ট সকালে শাহজাহান আলী গং জমির মালিকদের উপর হামলা করে। এতে শওকত আলীর দুই ছেলে সাকিল ও সাফিতসহ ছানো বেগম নামের অপর এক মহিলা আহত হয়। তাই নিজেদের ফসলি জমি রক্ষার্থে নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত ২৫ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বালু উত্তোলনকারি আব্দুল লতিফ জানান, নিজস্ব জমি থেকে বালু উত্তোলন করতেছি। অন্যের জমি ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

ড্রেজার মেশিন মালিক হাফিজুর রহমান বলেন, আমার মেশিন আমি ভাড়া দিয়েছি। সমস্যা হলে জমির মালিক দেখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান,  বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাথরডুবী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বন্ধ না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!