ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বরখাস্তে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলাম এর কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ‍্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন।

পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিদ‍্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে।

এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষককে বিদ‍্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এবিষয়ে বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স‍্যারকে জানিয়েছি। বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস‍্য ও শিক্ষকদের নিয়ে আমি জরুরী মিটিং ডেকেছি।

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ‍্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনা মাত্রই আমি প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে প্রধান শিক্ষকে নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!