ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৮:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১১ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তাকে মাদক সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার এক বাড়িতে অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী থানা পুলিশ।
ওই অভিযানে ১১পিছ ইয়াবা সহ মোরশেদ আলম নামের এক যুবককে আটক করা হয় । পরে আটকৃতকে মাদকসহ থানায় নিয়ে আসেন পুলিশের অভিযানিক দল।
আটককৃত মোরশেদ আলম উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার আব্দুল লতিফ এর পুত্র। সে এলাকার চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে। এবং মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত ভৃরূঙ্গামারী গড়তে এরুপ অভিযান চলমান থাকবে। এবং এতে এলাকার সবির সহযোগিতাও কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























