ভুরুঙ্গামারীতে মাদকের টাকা না পেয়ে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে
- আপডেট সময় : ০৯:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক মাদকাসক্ত মাদকের টাকা না পেয়ে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে । সে আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটে ২৯ জুলাই বঙ্গসোনাহাট উত্তর ভরতের ছড়া গ্রামের মৃত মজু ফকিরের পুত্র মারুফুলের বাড়িতে।
স্থানীয় সুত্রে জানাগেছে, মারুফুল দীর্ঘদিন থেকে মাদকের সাথে জড়িত। ইতিপূর্বে একাধিকবার মাদকসহ আটক করে থানা পুলিশ। হাতে মাদকের টাকা না থাকলে প্রায়ই মা পানফুলের নিকট মাদকের টাকার জন্য চাপ দেয়।
আজও টাকার জন্য চাপ দিলে বৃদ্ধ মা তাকে মাদকের টাকা দিতে না পারেনি। রাগে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এর আগেও মারুফুল মাদকের টাকা না পেয়ে তার মাকে শারিরীক নির্যাতন করে। তার আচরণে অতিষ্ট হয়ে তার বৃদ্ধ মা ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয়রা আরও বলেন, মারুফুল বাড়ির ঘরের টিন বিক্রি করে মাদক সেবন করে। বাবুরহাটের এক ব্যবসায়ী বলেন, আমার দোকানের তালা ফাটিয়ে টাকা চুরি করে মারুফুল, এর প্রতিকার পাইনি।
সাম্প্রতিক সময়ে মারুফুলের মা জমি বিক্রি করে ঐ টাকা তার ভাইকে দেয়ায় এবং তাকে টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান।
পড়ুন>>ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-২
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে মারুফুলকে আটক করেছে।
এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























