ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ

ভারতের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের দখলে

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

ভারতের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের দখলে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের দখলে

ভারত বাঁধ খুলে দেয়ার পর থেকে নেমে আসা পানিতে বাংলাদেশ স্মরণকালের ভয়াবহতম বন্যার সম্মুখীন হয়েছে। এতে বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি তাদের দখলে ছিল। একের পর এক দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা।

বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর দাবি, ২১ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ১৫টি ওয়েবসাইট হ্যাক করেছে তারা। যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারতপে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া এয়ারলাইনস, ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি।

সবশেষ ২৪ ঘণ্টায় ৫টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে তারা। সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে, ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, ‘আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেবো’, ‘ডম্বুর বাঁধ খোলা হলো কেন’, ‘বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী’- ইত্যাদি বার্তা।

সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো- https://kilitch.in/, https://aimfort.in/, https://khabrilaal.com/, http://indianyojana.in/ ও https://mp3songi.com/।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পুলিশের ওয়েবসাইট, সেনাবাহিনীর ওয়েবসাইট http://indianarmy.nic.in/ এবং পেমেন্ট গেটওয়ে ভারতপে-এর ওয়েবসাইটে http://bharatpe.com/ হ্যাকিংয়ের শিকার হয়। পরে ওয়েবসাইটগুলো ডাউন করে রাখে কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত এ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটগুলো হ্যাক হওয়ার পর থেকেই ডাউন করে রাখা হয়েছে।

এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। ওই সময় ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে দেখা যাচ্ছিল ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের দখলে

আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪