ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০১:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩৯ বছরের ঐতিহ্য আলপনা সংসদের বৈশাখী মেলা করার অনুমতি না দেয়ার প্রতিবাদে এ মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয় । কর্মসুচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, নববর্ষ উদযাপন উপলক্ষ‍্যে দীর্ঘ ৩৯ বছর ধরে জেলায় ৭দিন ব্যাপী বৈশাখী মেলার নিয়মিত আয়োজন করে আসছে আলপনা সাহিত্য ও সাংস্কৃতি সংসদ।

যেখানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা গান, কবিতা, নাটকসহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি পরিবেশন করে থাকেন। কিন্তু এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা করার অনুমতি দেয়া হয়নি, যা খুবই দু:খজনক।

সাংস্কৃতিক কর্মীরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস বলেন, জেলায় বাণিজ্যিক উদ্দেশ্যে রমজান মাস থেকে বৈশাখী মেলা চালাচ্ছে একটি মহল, যেখানে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন হয়না।

অথচ সাংস্কৃতিক চর্চা বেগবান ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করতে ঐতিয্যবাহী আলপনার বৈশাখী মেলা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, অনুমতি দেয়া হচ্ছেনা। যা স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অবিলম্বে মেলার অনুমতি দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে মর্মে সাংস্কৃতিক কর্মীরা জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

আপডেট সময় : ০১:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪