ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

বিশ্বের শক্তিশালী ৫০তম দেশ বাংলাদেশ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

বিশ্বের শক্তিশালী ৫০তম দেশ বাংলাদেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের শক্তিশালী ৫০তম দেশ বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে। এতে শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে।

তালিকায় দেখা গেছে, বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলেছে। বর্তমানে ৪৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির অবস্থান রয়েছে। পত্রিকাটি জানিয়েছে, বৈশ্বিক নীতিনির্ধারণী পর্যায়ে থাকা এবং নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া ও অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয় বিবেচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশটির অবস্থান ১২তম। তবে এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ স্থান পায়নি।

ইউএস নিউজ জানিয়েছে, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতিনির্ধারকদের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে। এ দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের ওপর নজর রাখে গোটা বিশ্ব। এদের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে কখনো আস্থা, কখনো ভয়ের জন্ম দেয়। মূলত এই দেশগুলোই বিশ্বমঞ্চে নিজেদের শক্তি ও প্রভাব বলয়ে রেখেছে।

পাওয়ার সাবর র‍্যাংকিং অনুযায়ী, একটি দেশের ক্ষমতা নির্ধারণে ৬টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয় : এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি খাত, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা এবং শক্তিশালী সামরিক বাহিনী।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ

এই সূচকের তথ্য অনুযায়ী, যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে, তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে ফ্যাক্টচেক বিষয়ক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এই তালিকাটি আজই কিংবা এ বছর প্রকাশ হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। আর এই র ্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত।

এতে বলা হয়েছে, সর্বশেষ যে র ্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে তা বাংলাদেশের বিগত সরকারের সময়ে হওয়া জরিপের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল।

মূলত, ২০২৫ সালের র ্যাঙ্কিং এখনও প্রকাশই করেনি ইউএস নিউজ। রেওয়াজ অনুযায়ী তা চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বের শক্তিশালী ৫০তম দেশ বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫