দিনাজপুর জেলার বিরামপুর বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ।
উত্তরবঙ্গের সুনামধন্য বৃহৎ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী । স্বপ্নপুরীতে প্রবেশের আগেই আফতাবগঞ্জ বাজারে গড়ে উঠছে এই দৃষ্টিনন্দন বিশাল মসজিদটি। নির্মাণকাজ শেষ না হতেই দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হচ্ছে মসজিদ প্রাঙ্গণ।
সম্রাট শাহাজাহান তাঁর ভালোবাসার স্মৃতিকে যুগে যুগে মানুষের মনে বেঁচে থাকার জন্য তৈরি করেছেন বিশাল তাজমহল। আর এই তাজমহলের নাম উচ্চারিত হলেই স্মৃতিতে ভেসে ওঠে সম্রাট শাহজাহানের তৈরি করা সেই অমর কীর্তির।
“স্বপ্নপুরীর” স্বত্বাধিকারী দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এর বড় ভাই এর উদ্যোগে আফতাব পরিবারের নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মিত হচ্ছে।
নির্মাণকাজ শেষ না হলেও মসজিদটি দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফতাগঞ্জ বাজারের পুরোনো মসজিদে স্থান সংকুলান হওয়ায় সেখানে শুক্রবারে জুমার নামাজ পড়াও শুরু করেছেন এলাকার মুসল্লিরা।
সরেজমিনে দেখা যায়, পুরো এক বিঘা জমির ওপর মসজিদটি বাইরে থেকে দেখতে মনে হবে যেন তাজমহল। দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়াল, ছাদসহ গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিগ্রাফি ও চাঁদ-তারাসহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে।
সেখানে এখনো প্রতিদিন কাজ করছেন রাজমিস্ত্রি ও টাইলস মিস্ত্রিসহ প্রায় অর্ধ শতাধিক শ্রমিক।

কয়েক শতাব্দী পেরোলেও তাজমহল নিজস্ব মহিমায় ভাস্কর থাকায় এর আদলে মসজিদটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়।
Nice