বিরলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা

বিরলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
বিরলে সেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিরলে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে পৃথক পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিরল কেন্দ্রীয় শহিদ মিনারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এর সভাপতিত্বে সদস্য সচিব মুবাশ্বের হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

অপরদিকে, বিরল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পৃথকভাবে গৃহিত কর্মসুচী পালনের শুরুতে মঙ্গলাবার সকালে পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল। পরে এক বণার্ঢ্য র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ।

আলোচক হিসেবে ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা।

এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম ও শাহ আলম এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুর জামাল (সোনাহার), জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, শ্রমিক দলের আহবায়ক একরামুল হক চুন্নু, কৃষকদলের সিনিয়র সহসভাপতি মোল্লা কাজল, ছাত্র দলের আহবায়ক সুমন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপি ও তার  সহযোগী সংগঠনের কয়েক শতাধিক  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!