বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা
- আপডেট সময় : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে
একরত্তি সন্তানের জন্য টিকিটের মূল্য দিতে রাজি নন। বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা। বিমানে শিশুর টিকিটের দাম দিতে চাননি দম্পতি। তাই দু’বছরের সন্তানকে বিমানবন্দরে বসিয়ে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা।
কোলের শিশুকে নিয়ে তেল আবিব থেকে ব্রাসেলস যাচ্ছিলেন এক দম্পতি। কিন্তু তাঁরা একরত্তি শিশুর কোনও টিকিট কাটেননি। শিশুর জন্যেও যে এত টাকা খরচ করে টিকিট কাটতে হয়, তা জানতে পেরে সন্তানকে স্ট্রলিতে বসিয়েই বিমানে ওঠার চেষ্টা করছিলেন তাঁরা।পড়োন>>সিঙ্গাপুরের আসা নতুন কর্মীদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে
বিষয়টি চোখে পড়ে বিমানবন্দরের কর্মীদের। তাঁরা গিয়ে চেপে ধরতেই প্রকাশ্যে আসে সত্যি ঘটনা।
বিমানবন্দরে ঢোকার পরেই শিশুর টিকিট দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু টিকিট দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের কাছে টিকিটের মোট অর্থের ১০ শতাংশ চাওয়া হয়।
টাকা দিতে অস্বীকার করায় তাঁদের বলা হয় অর্থ না মেটালে তাঁদের বিমানে উঠতে দেওয়া হবে না। সে কথা শুনেই বাচ্চাকে বিমানবন্দরে ছে়ড়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন।পড়ুন>>যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন
ফাঁক পেতেই একটি স্ট্রলিতে শিশুটিকে বসিয়ে রেখে বিমান ধরতে যাচ্ছিলেন। সেই সময় ঘটনাটি চোখে পড়ে বিমানবন্দরের কর্মীদের। তাঁরা বিমানবন্দরের পুলিশকে ঘটনার কথা জানান। পুলিশ গিয়েই ওই দম্পতিকে আটক করেন।
ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, তাঁদের মনে হয়েছিল অন্যান্য পরিবহণের মতো বিমানেও বোধহয় বাচ্চার আলাদা কোনও ভাড়া লাগে না। তাই টিকিট কাটেননি। বাচ্চাকে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন।
কিছু টাকার জন্য নিজের সন্তানকে ফেলে রেখে যাওয়ার কথা যাঁরা ভাবতে পারলেন। তাঁদের কাছে বাচ্চাকে তুলে দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে আদালত। তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























One thought on “বিমানবন্দরে শিশুকে ফেলে রেখেই পালাচ্ছিলেন বাবা-মা”