বিবেকের তাড়নায় ছাত্রাবস্থায় বিনা টিকিটে রেলে যাতায়াতের ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিবেকের তাড়নায় ছাত্রাবস্থায় বিনা টিকিটে রেলে যাতায়াতের ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিবেকের তাড়নায় ছাত্রাবস্থায় বিনা টিকিটে রেলে যাতায়াতের ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
বিবেকের তাড়নায় ছাত্রাবস্থায় বিনা টিকিটে রেলে যাতায়াতের ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

বিবেকের তাড়নায় ছাত্রাবস্থায় বিনা টিকিটে রেলে যাতায়াতের ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

এলজিইডির অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী বেলাল উদ্দিন (৬৪) ছাত্রাবস্থায় প্রায় ১২ বছর টিকিট ছাড়াই ট্রেনে সোনাতলার বাড়ি থেকে বগুড়া শহরে যাতায়াত করেছেন। বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় পরিবার নিয়ে বসবাসকারী ওই ব্যক্তি বিবেকের তাড়নায় মঙ্গলবার বিকালে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজুর কাছে হিসাব করে সাত হাজার টাকা পরিশোধ করেছেন।

জানা গেছে, বেলাল উদ্দিন বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত নাজের উদ্দিন মণ্ডলের ছেলে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ১৯৮৩ সালে এলজিইডিতে চাকরি লাভ করেন।

৩৭ বছর কর্মজীবন শেষে করে গত ২০২০ সালে বগুড়ার কাহালু এলজিইডি থেকে উপসহকারী প্রকৌশলী হিসেবে অবসরে যান। ২০১০ সালে সপরিবারে হজব্রত পালন করেন। বর্তমানে স্ত্রী ও দুই ছেলে নিয়ে বগুড়া শহরের জহুরুলনগর এলাকার বাড়িতে বসবাস করেন।

বেলাল উদ্দিন জানান, তিনি ছাত্রাবস্থায় ১৯৭০ সালে ১০ বছর বয়স থেকে ১৯৮২ সাল পর্যন্ত ২২ বছর বয়স পর্যন্ত ১২ বছর সোনাতলা স্টেশন থেকে ট্রেনে বগুড়া শহরে যাতায়াত করেছেন।

পড়ুন>>৬৪বছরের প্রচলিত সাজার আইনের পরিবর্তন আসছে: শর্ত সাপেক্ষে প্রবেশনে ঘরে বসে সাজা খাটতে হবে কয়েদিকে

এ সময় তিনি অধিকাংশ সময় বিনা টিকিটে যাতায়াত করেছেন। ট্রেন জাতীয় সম্পদ; টিকিট ফাঁকি দেওয়ায় তিনি এখন অনুশোচনা করতে থাকেন।

বিষয়টি নিয়ে আলেমদের সাথে আলোচনা করেন। সে হিসাবে তার ট্রেনের টিকিট না কেটে রেল বিভাগ বা সরকারকে ছয় হাজার ২০০ টাকা ফাঁকি দিয়েছেন। তাই তিনি সাত হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, মঙ্গলবার বিকালে তিনি বগুড়া রেলস্টেশনে মাস্টার সাজেদুর রহমান সাজুর কাছে এসে তার কষ্টের কথা প্রকাশ করেন। এরপর সরকারি কোষাগারে সাত হাজার টাকা জমা দেন।

তিনি আরও বলেন, এখন তিনি ঋণমুক্ত। এ টাকা পরিশোধ না করায় তিনি অনেক অনুশোচনায় ভোগেন। শেষে স্ত্রীর সঙ্গে আলোচনা করে ঋণ পরিশোধর সিদ্ধান্ত নেন। বেলাল উদ্দিন দেশের সব জনগণকে ট্রেনে বিনা টিকিটে যাতায়াত না করতে অনুরোধ জানিয়েছেন।

বগুড়ার স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, এলজিইডির অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী বেলাল উদ্দিনের এ মানবতার বিষয়টি অনেক স্মরণীয় হয়ে থাকবে। তার ওই সাত হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে থাকেন; যা কখনও উচিত নয়। বিবেকের তাড়নায় এর আগেও এক নারী ১০ হাজার টাকা জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!