ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা সাপাহারে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করলেন জমিয়ত প্রার্থী মুফতি নাসির উদ্দিন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১৯১৩ বার পড়া হয়েছে

মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন। ছবি নেট থেকে সংগৃহিত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করলেন জমিয়ত প্রার্থী মুফতি নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। মুফতি নাসির উদ্দিনের জামাতা ডা. হিমেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মৃত্যুকালে তিনি ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে। পরিবারসহ তিনি ঘাটাইল পৌরসভার কলেজ রোড এলাকায় বসবাস করতেন।

পড়ুন>> প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত

স্থানীয়দের বরাতে জানা যায়, নিজ বাড়ির পাশে ফসলি জমিতে বিদ্যুৎচালিত সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পাশের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার আকস্মিক মৃত্যুতে ঘাটাইলের আলেম সমাজ, রাজনৈতিক অঙ্গন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর কাকরাজান এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন পেলেও পরবর্তীতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর তিনি প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে সমর্থন জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করলেন জমিয়ত প্রার্থী মুফতি নাসির উদ্দিন

আপডেট সময় : ০৯:১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬