ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী ধর্ম-বর্ণ পরিচয় বাধা হবে না, উন্নয়ন হবে সবার: প্রধানমন্ত্রী নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪ রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণের প্রত্যয়, দায়িত্ব নিল নবনির্বাচিত কমিটি রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বে ট্রান্সফারমার্কেটের সবশেষ মূল্যায়নে বড় ধাক্কা খেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান তারকার বাজারমূল্য এক ধাপে ১০ মিলিয়ন ইউরো কমে এখন ১৩ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। গত তিন বছরের মধ্যে এটি তার সর্বনিম্ন বাজারদর। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় তিনি ১০ নম্বরে অবস্থান করছেন। তালিকার শীর্ষস্থান ২২ কোটি ইউরো মূল্যে যৌথভাবে দখলে রেখেছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড। প্লেয়ার ভ্যালুয়েশন বিশেষজ্ঞ ‘ট্রান্সফারমার্কেট’-এর আগের আপডেটে যা ছিল ১৪ কোটি ইউরো, সেখান থেকে ১০ মিলিয়ন কমে তা এখন ১৩০ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। বর্তমানে ভিনিসিয়ুস তালিকার বেশ পেছনে পড়ে গেছেন; যেখানে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড। ক্ষিপ্র গতি আর দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলে গোল করাটা যিনি প্রায় ডালভাতে রূপ দিয়েছিলেন।

২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্যারিয়ারের সেরা সময় পার করা ভিনিসিয়ুসের বাজারদর ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২০ কোটি ইউরোতে উঠেছিল। সে সময় তিনি বিশ্বের যৌথভাবে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। তবে গত ১৮ মাসের ব্যবধানে তার সেই মূল্যায়ন ৭ কোটি ইউরো হ্রাস পেয়েছে। রিয়াল মাদ্রিদে তার সতীর্থ কিলিয়ান এমবাপে বর্তমানে তালিকার তৃতীয় এবং জুড বেলিংহাম পঞ্চম অবস্থানে রয়েছেন, যা ভিনিসিয়ুসের তুলনায় ভালো অবস্থানে থাকার ইঙ্গিত দেয়। ২০২৩-২৪ মৌসুমের সেই বিধ্বংসী ভিনিসিয়ুস জুনিয়রের কথা মনে আছে।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে ছন্দপতনই ভিনিসিয়ুসের দাম কমার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ৭ ম্যাচ খেলে তিনি গোল পেয়েছেন মাত্র একটি। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সাম্প্রতিক ডার্বিতে তার হতাশাজনক পারফরম্যান্স ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। গোলখরা ও ধারাবাহিকতার অভাব তার বাজারমূল্যে বড় প্রভাব ফেলেছে।

ভিনিসিয়ুসের বাজারমূল্য কমলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের আইভোরিয়ান তারকা ইয়ান দিওমান্দোর ক্ষেত্রে। তার বাজারমূল্য ৯ কোটি ইউরো থেকে বেড়ে ১২ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। এই ক্রমবর্ধমান মূল্যায়নের কারণে তিনি এখন ভিনিসিয়ুসের বেশ কাছাকাছি চলে এসেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান ধারায় চলতে থাকলে খুব দ্রুতই তিনি ভিনিসিয়ুসকে টপকে যেতে পারেন। সব মিলিয়ে, শীর্ষ ১০ জনের তালিকায় টিকে থাকলেও ভিনিসিয়ুসের ক্যারিয়ারের এই পড়তি সময়টা তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা

আপডেট সময় : ০৮:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬