বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো এই শ্লোগান নিয়েই বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজনে রংপুর জেলা শাখার দ্বিবার্ষীক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে রংপুর পাবলিক লাইব্রেরী হল রুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতন,
সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, লালমনিরহাট জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় শাখা।
বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক নূর-ই-রাব্বী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দগণ।
Leave a Reply