ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা 

জাকিয়া সুলতানা 
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা

আমি বড্ড অভিমানী!
বাবার এনে দেওয়া কাকাতুয়া পাখিটা আমার কথার নকল করতো না বলে, একদিন তাকে উড়িয়ে দিলাম এক বর্ষণের রাতে।

স্কুলের যে মেয়েটি তার জন্মদিনে আমাকে চকলেট দিতে ভুলে গেছিল, তার সাথে ভুলেও আর কথা বলিনি।

প্রিয় ফুল গাছটাতে ফুল ফুটল না বলে প্রচন্ড রাগে তাকে উঠিয়ে ছুড়ে ফেলে দিলাম।।

আমি বড্ড অভিমানী!
কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দেই।।

একদিন আমাকে কেউ ভালবাসলো, আমিও তাকে দ্বিগুণ ভালবাসলাম, তারপর,, অনেকদিন পর সে আমাকে ছেড়ে চলে গেল।

অভিমান করে, আমি আমার দেওয়া ভালোবাসা ফিরিয়ে নিয়ে দূরে চলে যাবো, ভেবে পা বাড়াতেই দেখি ভালোবাসা আর আমার নেই!

আমিও দ্বিগুণ দূরত্ব নিয়ে ভুলে যেতে চাচ্ছি তাকে কিন্তু পাচ্ছি কই আর তাকে ভুলতে!

তারপর বহুদিন পর বুঝতে পারলাম-
“কাউকে একবার ভালোবাসা দিয়ে দিলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না”

অতঃপর অভিমান রেখেই তাকে ভালবেসে গেলাম।
আর ভালোবেসে যাব সারা জীবন।

পড়ুন>> নকশী কাঁথার মাঠ -জসীমউদ্দিন

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা 

আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩